দেশীয় অস্ত্রসহ কুমিল্লার কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য গ্রেফতার : জনমনে স্বস্তি

হৃদয় হাসান
প্রকাশ: ৬ মাস আগে

রোববার(১৯ অক্টোবর) দুপুরে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে কিশোর  গ্যাং লিডার সিফাত ও জিসান গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লা পুলিশ সুপার নাজির আহমেদ খন্দকারের নির্দেশে কুমিল্লা ডিবি পুলিশ ও কোতয়ালী মডেল থানা পুলিশ রাতভর অভিযান পরিচালনা করে কিশোর  গ্যাংয়ের দুই  গ্রুপের ১৭জন শীর্ষ সদস্যকে গ্রেফতার করা হয়। এর আগে রাতেই কুমিল্লা কোতয়ালী মডেল থানায় তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। কুমিল্লা  কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায় , কুমিল্লার দুই শীর্ষ কিশোর গ্যাং লিডার সিফাত ও জিসান গ্রুপের মধ্যে রোববার দুপুরে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শাখায় প্রথমে কথা কাটাকাটি পরে দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের উপর সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় গ্রুপের ৭জন আহত হয় এবং এক জনের অবস্থা আশংকাজনক। পুলিশ এ সময় একজনকে আটক করে।

জেলা গোয়েন্দা পুলিশের ( ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল্লাহ জানান, ভিক্টোরিয়া সরকারি কলেজে সংঘর্ষের সাথে সাথেই আমাদের পুলিশ সুপার মহোদয় আমাদের ও কোতয়ালী মডেল থানা পুলিশকে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেন। আমরা রোববার সারা রাত ও আজ  সোমবার সকাল পর্যন্ত সাড়াষি অভিযান পরিচালনা করে ১৫জনকে গ্রেফতার করি আর র‌্যাব কুমিল্লা ২ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ১৭ কিশোর গ্যাং সদস্য

গ্রেফতারকৃতদের বিষয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মইনুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতরা সবাই আমাদের এজাহার নামীয় আসামী। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

গ্রেফতারকৃত এজাহারনামীয়  আসামীরা হলো,

১। আলমগীর জিসান (১৭), পিতামোহাম্মদ ইলিয়াস, মাতারাশেদা আক্তার, সাংসুজাতপুর (নুর আহমেদ মঞ্জিল), থানাচৌদ্দগ্রাম, /পি: চর্থা, নুর মসজিদের গলি, থানাকোতয়ালী মডেল, জেলাকুমিল্লা

২। তানভীরুল ইসলাম অভি (১৮), পিতামোঃ মনিরুল ইসলাম, মাতাদিলারা আক্তার, সাংতেতৈয়ারা (কাজী পাড়া), থানাকোতয়ালী, জেলাকুমিল্লা

৩। আরিফুল ইসলাম নাইম (১৮), পিতামোঃ শাহজাহান, মাতাইয়াসমিন আক্তার, সাংবড়দুশিয়া, ০৮নং ওয়ার্ড, থানাব্রাহ্মনপাড়া, /পিরেইসকোর্স কাঠের পুল, থানাকোতয়ালী, জেলাকুমিল্লা

৪। দ্বীন ইসলাম (২২), পিতামনিরুল ইসলাম, সাংমুন্সেফবাড়ী, থানাকোতয়ালী, জেলাকুমিল্লা

৫। রোহান তালুকদার (২১), পিতাসুব্রত তালুকদার, মাতাশেফালী তালুকদার, সাং১৩/ কান্দিরপাড় (পিপসা হোটেলের গলি), থানাকোতয়ালী, জেলাকুমিল্লা

৬। আলিফুল হক জিহাদ (১৮), পিতাজাহিদুল হক, মাতারওশানারা বেগম, সাংবজ্রপুর (মৌলভীপাড়া), থানাকোতয়ালী, জেলাকুমিল্লা

৭। আব্দুল্লাহ আল সিয়াম (১৭), পিতারুহুল আমিন, মাতাশামসুন্নাহার, সাং২য় কান্দিরপাড় (টাওয়ার হসপিটালের পিছনে), থানাকোতয়ালী, জেলাকুমিল্লা

৮। তানভীন সিফাত (১৭), পিতানাসির উদ্দিন, মাতাইসরাত জাহান, সাংইন্দ্রবতী (সরদার বাড়ি), থানাবুড়িচং, /পিরেইসকোর্স, ধানমন্ডি ০৮নং রোড, থানাকোতয়ালী, জেলাকুমিল্লা

৯। আরাফাত হোসেন (১৭), পিতাবিল্লাল হোসেন, মাতাসাবিনা আক্তার, সাংকাপ্তানবাজার, থানাকোতয়ালী, জেলাকুমিল্লা

১০। মোঃ নুরে তাহসিন (১৭), পিতামোঃ মুসা কিরণ, মাতাআইরিন সুলতানা বিথী, সাংরেইসকোর্স, কাঠেরপুল, থানাকোতয়ালী, জেলাকুমিল্লা

১১। সোয়াদ তাহসান তৌসিন (১৮), পিতামোতাহের হোসেন, মাতালুৎফা আক্তার, সাংএবদারপুর, রামপুর ইউপি, থানাবুড়িচং, জেলাকুমিল্লা

১২। শাফিন নেওয়াজ আবরার (১৭), পিতাশাননেওয়াজ শাহিন, মাতাশাহনাজ পারভিন, সাংছোটরা পূর্বপাড়া (জংলী বিবি পুকুর পাড়), থানাকোতয়ালী মডেল, জেলাকুমিল্লা

১৩। তৌহিদুল ইসলাম মাহীম (১৮), পিতামোঃ মামুন, মাতাতানিয়া বেগম, সাংআনন্দপুর, থানাকোতয়ালী মডেল, জেলাকুমিল্লা ( র‌্যাব কর্তৃক ধৃত)

১৪। মোঃ সাফায়েত ইসলাম (২১), পিতামোঃ লিটন, মাতাছালমা আক্তার, সাংকান্দিরপাড়, থানাকোতয়ালী মডেল, জেলাকুমিল্লা (‌র‌্যাব কর্তৃক ধৃত)

১৫। আশরাফুজ্জামান সিফাত (১৮), পিতাকামরুজ্জামান, মাতারাশেদা আক্তার, সাংদিদার মার্কেট, কোটবাড়ী বিশ্বরোড, থানাসদর দক্ষিন, জেলাকুমিল্লা।

১৬। মোঃ জাহেদুল আলম রায়হান (১৮), পিতাজাহাঙ্গীর আলম, মাতাহাসিনা আক্তার, সাংডিগাম্বরীতলা, থানাকোতয়ালী মডেল, জেলাকুমিল্লা, /পিবেগনাবাদ চরবাকর, থানাদেবীদ্বার, জেলাকুমিল্লা।

১৭। মোঃ মোস্তাফিজ (১৮), পিতামোঃ সুমন, সাংছোটরা (জাহাঙ্গীর ভিলা, ২নং ওয়ার্ড), থানাকোতয়ালী মডেলজেলাকুমিল্লা ।