নরওয়ের ক্ষমতাসীন দলের এমপির সাথে বিএনপির কেন্দ্রীয় নেতা মোস্তাক মিয়ার সাক্ষাত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

গত ৭ আগস্ট  বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাক মিয়া নরওয়ে অসলোর সংসদে সরকার দলীয় লেবার পার্টির এমপি ফরেন টিমের সদস্য, Trine Elise Sundnes এর সাথে সৌজন্য সাক্ষাত করেন।

এ  সময়  বাংলাদেশের সমসাময়িক রাজনীতি, আগামী ফেব্রুয়ারি  জাতীয় সংসদ  নির্বাচন ও সমসাময়িক রাজনীতির  নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় এই দুই নেতার মধ্যে।

আলোচনায় বিএনপি নেতা মোস্তাক মিয়া ২০২৪  সালের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পতিত হাসিনা সরকারের পতন ও বিএনপির বর্তমান রাজনীতির অবস্থান নিয়ে বিস্তারিত আলোচনা করেন।এবং নরওয়ে অসলোর সংসদের সরকার দলীয় লেবার পার্টির এমপি ফরেন টিমের সদস্য, Trine Elise Sundnes ও তার দেশ এবং সরকারের অবস্থান সম্পর্কে বাংলাদেশের প্রধান রাজনীতিক দল বিএনপির নেতা মোস্তাক মিয়াকে অবহিত করেন।

এ সময় উপস্থিত ছিলেন নরওয়ে বিএনপির, সভাপতি বাদল ভুইয়া। েসৌজন্য সাক্ষাৎ শেষে সংসদের ভিতরে গুরুত্বপূর্ণ জায়গা গুলো ঘুরে দেখান লেবার পার্টির এমপি Trine Elise Sundnes .