নিয়ন্ত্রণ হারিয়ে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে অর্ধশতাধিক যাত্রী নিয়ে বাস পড়ে গেলো নদীতে, বহু হতাহতের শঙ্কা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ মাস আগে

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় অর্ধশতাধিক যাত্রী নিয়ে সৌহার্দ্য পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে ডুবে গেছে। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। বুধবার বিকাল সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটে। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের এজিএম সালাহউদ্দিন জানান, যাত্রী নিয়ে ফেরিতে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পদ্মা নদীতে পড়ে ডুবে যায়। ঢাকাগামী বাসটিতে অর্ধশতাধিক যাত্রী ছিল বলে জানতে পেরেছি। এরমধ্যে ৪-৫ জন সাঁতরে তীরে উঠতে পারলেও বাকিরা উঠতে পারেননি। তাই বহু হতাহতের শঙ্কা আছে।

এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি টিম ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। ঢাকা সদর দপ্তর থেকে আরও ডুবুরি টিম যাচ্ছে।