পারিবারিক সহিংসতায় মাকে বাঁচাতে বাবাকে ছুরিকাঘাতে হত্যা করল ছেলে

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৮ মাস আগে

মিসরের দক্ষিণাঞ্চলে পারিবারিক সহিংসতার ঘটনায় ছুরিকাঘাতে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত ব্যক্তির ১৯ বছর বয়সী ছেলেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
গালফ নিউজের খবরে শুক্রবার বলা হয়, কেনা গভর্নরেটের নাগ হামাদি শহরে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, প্রতিবেশীদের ফোন পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে রক্তে ভেজা অবস্থায় ৫০ বছর বয়সী এক শ্রমিকের মরদেহ উদ্ধার করে।

তদন্তে জানা গেছে, নিহত ব্যক্তি কিছুদিন আগেই সৌদি আরব থেকে দেশে ফেরেন। প্রতিবেশীদের দাবি, ফেরার পর থেকেই তাদের ঘরে দাম্পত্য কলহ বেড়ে যায়। ঘটনার দিনও স্ত্রীর সঙ্গে তার তুমুল বাকবিতণ্ডা হয়, যা হাতাহাতিতে গড়ায়।