জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও তরুণ রাজনৈতিক নেতা হাসনাত আব্দুল্লাহ পুত্রসন্তানের বাবা হয়েছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার স্ত্রীর কোলজুড়ে আসে নবজাতক পুত্র। মা ও শিশু দুজনই সুস্থ আছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির কেন্দ্রীয় নেতা সারজিস আলম। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন, “আমাদের সহযোদ্ধা হাসনাত আব্দুল্লাহ পুত্রসন্তানের বাবা হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাঁর পরিবারের সবাইকে অপ্রত্যাশিত সব বিপদ থেকে হেফাজত করুন, সন্তানকে নেক হায়াত দান করুন এবং দুনিয়া ও আখিরাতের জন্য কবুল করুন।”
হাসনাত আব্দুল্লাহর পুত্রসন্তান জন্মের খবর ছড়িয়ে পড়লে দলের নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও সহযোদ্ধারা সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও দোয়ার বার্তা জানান। রাজনৈতিক সহকর্মীরা বলেন, তরুণ এই নেতার পরিবারের নতুন সদস্যের আগমন দলের সবার মাঝে আনন্দের বার্তা নিয়ে এসেছে।
নেতার ঘরে নতুন অতিথির আগমনকে দলের নেতাকর্মীরা ‘আনন্দের সংবাদ’ হিসেবে বর্ণনা করেছেন। সবাই নবজাতকের সুস্থতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া জানিয়েছেন।