ফের হামের টিকা ক্যাম্পেইন শুরু, পাবে ৩৪ লাখ শিশু

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৬ ঘন্টা আগে

গত এপ্রিল-মে মাসের পর আবারও হামের টিকা দেওয়া শুরু হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বনানীর কড়াইল টিএনটি খেলার মাঠে এই কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এবারের ক্যাম্পেইনে বাদপড়া ৩৪ লাখ শিশুকে টিকা দেওয়া হবে। এই ক্যাম্পেইন চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।

তিনি বলেন, ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এই ক্যাম্পেইনে টিকা দেওয়া হবে। আরও ১০ লাখ টিকা আমাদের কাছে সংরক্ষিত থাকবে। এরপরও স্বাভাবিক টিকা কর্মসূচির সঙ্গে এই টিকা দেওয়া অব্যাহত থাকবে।