ফেসবুকে বাবাকে নিয়ে স্লোগান, যা বলছেন উপদেষ্টা আসিফ মাহমুদ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

সম্প্রতি উপদেষ্টা আসিফ মাহমুদের বাড়িতে ১২০০ বস্তা চাল পাওয়া গিয়েছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়। তবে দাবিটি ভুয়া বলে জানিয়েছেন উপদেষ্টা নিজেই।
আজ মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান তিনি। ওই পোস্টে ‘রিউমার স্ক্যানার’-এর একটি ফটোকার্ডও শেয়ার করেন উপদেষ্টা।

উপদেষ্টা আরো বলেন, দুঃখজনকভাবে তরুণ নেতৃত্ব ও গঠনমূলক রাজনীতির পরিবর্তে প্রতিহিংসা এবং ব্যক্তি আক্রমণের রাজনীতি বেছে নিচ্ছে।