পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী জানান, নিহতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী।
তাদের মরদেহ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, রংপুর শহরের নজিরের হাট এলাকা থেকে হিন্দু ধর্মাবলম্বী প্রায় ৫০-৬০ জন যাত্রী গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার একটি বিয়েবাড়িতে বউভাত খেতে যান। সেখান থেকে ফেরার পথে রংপুর-সুন্দরগঞ্জ আঞ্চলিক সড়কের দেউতি জব্বারের দোকানসংলগ্ন এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে পড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে অংশ নেন। পরে পীরগাছা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।পীরগাছা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আল আমিন জানান, উদ্ধার অভিযান শেষ হয়েছে। আহত সবাইকে রাতেই রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।