বরুড়ায় জমি নিয়ে বিরোধে পিটিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ সপ্তাহ আগে

কুমিল্লায় জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষে জসিম উদ্দিন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। গত সোমবার সন্ধ্যায় বরুড়া উপজেলার ধনিশ্বর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জসিম উদ্দিন ধনিশ্বর এলাকার সুলতান মিয়ার ছেলে। গতকাল মঙ্গলবার এ ঘটনায় বরুড়া থানায় মামলা করেছে ভুক্তভোগী পরিবার।

জানা গেছে, ধনিশ্বর গ্রামের রোশন আলীর সঙ্গে জসিম উদ্দিনের জমি নিয়ে বিরোধ রয়েছে। এর জেরে গত রোববার উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। পরদিন সন্ধ্যায় ফের দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পিটুনিতে জসিম আহত হন। হাসপাতালে নিলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ বড়ুয়া জানান, নিহতের স্ত্রী আমেনা বেগম ৯ জনের নামে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।