বাংলাদেশি নাগরিকে পিটিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১১ মাস আগে

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম খাসি হিলস জেলায় এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। মঙ্গলবার (১২ আগস্ট) জেলা পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া। পুলিশ জানায়, সীমান্ত পার হয়ে অনুপ্রবেশ ও অপহরণের চেষ্টায় জড়িত থাকার অভিযোগে ওই বাংলাদেশিকে মারধর ও লাঞ্ছিত করে হত্যা করেছে স্থানীয় গ্রামবাসীরা। নিহত আকরাম বাংলাদেশের শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার বাসিন্দা। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে কৈথা কোণা গ্রামের বাসিন্দারা তাকে ধরে ফেলেন এবং উপর্যুপরি মারধর করতে থাকেন।