রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সোমবার ( ১০ নভেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
প্রতক্ষ্যদর্শীরা জানান, কাওরান বাজারে দিক থেকে অজ্ঞাতনামা ব্যক্তিরা রিকশা করে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ইস্কাটন রোড হয়ে চলে গেছে।
এনসিপির মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন বলেন, ‘কিছুক্ষণ আগে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। যারা ঘটিয়েছে তাদের মধ্যে একজনকে এনসিপির নেতাকর্মীরা ধরেছে।’
এর আগে সন্ধা ৬টায় মিরপুর ও আগারগাঁও এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। সন্ধা সাড়ে ৭টার দিকে ধানমন্ডিতে একটি বাসে আগুন লাগানো হয়।
তবে উভয় ঘটনায় কারও আহত বা নিহত হওয়ার তথ্য পাওয়া যায়নি।