গাইবান্ধার সুন্দরগঞ্জে হামলায় আহত বিএনপি নেতা ইলিয়াস মিয়া (৪০) মারা গেছেন। শনিবার (৭ জুন) বিকেল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাকে রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়।
নিহত ইলিয়াস সর্বানন্দ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। আর অভিযুক্ত সুমন মিয়া স্থানীয় যুবলীগ নেতা হিসেবে পরিচিত।
অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ওই রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেল ৪টার দিকে মৃত্যু হয় তার।
ভিডিওতে এক ব্যক্তির প্রশ্নের উত্তরে ইলিয়াসকে বলতে শোনা যায়, সুন্দরগঞ্জের মজিবরের বেটা (ছেলে) যুবলীগের সুমন, ডাকুয়ার ছেলে যুবাইর ও তালেবের ছেলেসহ চারজন লোহার রড দিয়ে তাকে পিটিয়েছে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ মোবাইলে বলেন, ঘটনার এখন পর্যন্ত কোনো কারণ জানা যায়নি। নিহতের পরিবারের এজাহার পেলে ঘটনার পেছনের কারণ জানা যাবে। এছাড়া পুলিশ জড়িতদের গ্রেফতারসহ ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে।