দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিনিয়র রিপোর্টার সুমন মাহমুদ তার মৃত্যুর তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তৌফিক ইমরোজ খালিদী দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রণী ব্যক্তিত্বদের একজন। তার নেতৃত্বে বিডিনিউজ টোয়েন্টি ফোর ডটকম বাংলাদেশের সংবাদমাধ্যমের গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।