এদিকে হাসনাতকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন গণঅভ্যুত্থানে শহীদ এবং আহতদের পরিবারের সদস্যরা।
এদিন ঈদের নামাজ শেষে এনসিপির উদ্যোগে দেবিদ্বার নিউ মার্কেট এলাকায় শহীদ ও আহত পরিবারের সদস্যদের জন্য ৪টি গরু কুরবানি দেওয়া হয়। এরপর বৃষ্টিতে ভিজে হাসনাত আব্দুল্লাহ শহীদ পরিবারের নিজ নিজ বাড়িতে এসব মাংস পৌঁছে দেন এবং শহীদ ও আহত পরিবারের খোঁজ-খবর নেন। এ সময় এনসিপির অন্যান্য নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।