বৈষম্যবিরোধী হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেফতার

সদর দক্ষিণ প্রতিনিধি।।
প্রকাশ: ৬ মাস আগে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় শ্রমিকলীগ নেতা মোহাম্মদ জসিম উদ্দিনকে গ্রেফতার করেছে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ। শনিবার ( ১ নভেম্বর) দুপুর আড়াইটায় তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতার জসিম উদ্দিন কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন সিটি কর্পোরেশন ২২নং ওয়ার্ডের দূর্গাপুরের বাসিন্দা এবং ওয়ার্ড শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ছিলেন। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার এসআই নজরুল সঙ্গীয় ফোর্স নিয়ে কচুয়া চৌমুহনী সংলগ্ন দূর্গাপুর এলাকা থেকে শ্রমিকলীগ নেতা জসিম উদ্দিনকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে জুলাই-আগস্টে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে। গ্রেফতার জসিম উদ্দিনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও বিভিন্ন এলাকা থেকে আরো পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।