ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হলেন এমদাদুল হক চৌধুরী

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৮ ঘন্টা আগে

ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী।

তাকে ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিয়ে সোমবার (৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এমদাদুল হক চৌধুরী ভূমি মন্ত্রণালয়ের ডিজিটালাইজেশন, নলেজ ম্যানেজমেন্ট ও পারফরম্যান্স (ডিকেএমপি) এবং উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৮ ব্যাচের কর্মকর্তা।

অন্যদিকে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হয়েছে।

তাকে ২০২৪ সালের ২ অক্টোবর দুই বছরের চুক্তিতে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি পরদিন (৩ অক্টোবর) যোগ দেন।