মুন্সিগঞ্জ ৩ আসনের  সাবেক এমপি ফয়সাল বিপ্লব গ্রেফতার

মুন্সিগঞ্জ প্রতিনিধি।।
প্রকাশ: ১১ মাস আগে

মুন্সিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ফয়সাল বিপ্লবকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (২২ জুন) রাত ১০টার দিকে রাজধানীর মনিপুরীপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিবির যুগ্ম-কমিশনার নাসরুল ইসলাম তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ঠিক কোন মামলায় তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফয়সাল বিপ্লব স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে মুন্সিগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত হন। নির্বাচনে অংশ নিতে তিনি পৌর মেয়রের পদ থেকে পদত্যাগ করেছিলেন।

ফয়সাল বিপ্লব মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মোহাম্মদ মহিউদ্দিনের বড় ছেলে।