মুরাদনগরের সাইদুল মালদ্বীপে নিহত

এন এ মুরাদ ।।
প্রকাশ: ২ years ago

মুরাদনগরের সাইদুল মালদ্বীপে নিহত হয়েছে, গত সোমবার বাংলাদেশ সময় রাত ২ টার দিকে সাগরে মাছ ধরতে গিয়ে ডুব দিয়ে নিখোঁজ হয়, পরে তার লাশ উদ্ধার করে তার সহকর্মীরা।
নিহত সাইদুল কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের কৈজুরী গ্রামের আলাউদ্দিনের ছেলে।
নিহত সাইদুলের বাবা আলাউদ্দিন বলেন, দীর্ঘ ৮ বছর ধরে মালদ্বীপে কর্মরত ছিল, গত রাত ২ টার পর আমার ছোট ছেলে ফোন দিয়ে বলে আমার ভাই নাই,আমার দুই ছেলে এক মেয়ের মধ্যে সাইদুল ছিল সবার বড়,আমার পরিবারে একমাত্র উপার্জনকারী ছিল আমার বড় ছেলে,আমি আজ বড় অসহায় হয়ে গেলাম, আমার ছেলের লাশটা যেন দ্রুত দেশে এনে মাটি দিতে পারি সরকারের নিকটে আমার এটাই কামনা।
নিহত সাইদুলের একমাত্র ছেলে ৮ বছর বয়সী হোসাইন ইসলাম প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির শিক্ষার্থী, সে জন্মের পর তার বাবাকে সরাসরি দেখেনি।