মুরাদনগরে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিল্লাল হোসেন।।
প্রকাশ: ১২ মাস আগে

বাংলাদেশ জামায়াতে ইসলামী মুরাদনগর উপজেলার উদ্যোগে, বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের সাবেক সদস্য/সাথী ভাইদের সম্মানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ ২১ জুন (শনিবার) বিকাল ৫ টায় মুরাদনগর উপজেলার মুসাফির রেস্তোরাঁর কনভেনশন হলে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। মতবিনিময় সভার সভাপতিত্ব করেন, মুরাদনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির, আবুনছর মোহাম্মদ ইলইয়াছ। সঞ্চালনা করেন, বাঙ্গরা থানা জামায়েতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা উত্তর জেলা সূরা ও কর্মপরিষদের সদস্য, মোহাম্মদ ইউনুছ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা-৩ মুরাদনগর থেকে মনোনীত প্রার্থী ইসুফ হাকিম সোহেল। মতবিনিময় সভার শুরুতে কোরআন তেলওয়াত করেন, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের সাবেক সদস্য এস এম শাহজালাল। কোরআনের শিক্ষা পেশ করেন, অনুষ্ঠানের সভাপতি আবুনছর মোহাম্মদ ইলইয়াছ। ইসুফ হাকিম সোহেল বলেন, দীর্ঘদিন পর আমার সাথী ও সদস্য ভাইদের কাছে পেয়ে খুব ই আনন্দ লাগছে। আমাদের আশানুরূপ এর চেয়েও বেশি উপস্থিতি আমাদেরকে মুগ্ধ করেছে। আপনাদের কাছে আমি আশাবাদি এই যে, আপনারা সবাই আবার শপথ নিবেন। একা একা কখনো জীবনের সুখ আসে না ভাই আমার। আল্লাহর দ্বীনের পথে একতাবদ্ধ থাকাই প্রকৃত সুখ। আমি ব্যাক্তিগত জীবনে অনেক ক্ষতির সম্মুখীন হয়েছিলাম, ভেবেছিলাম সংগঠন থেকে সরে গিয়ে নিজেকে সময় দিব। কিন্ত এতে কোন শান্তি নাই। সবাইকে একসাথে নিয়ে এই বাংলার জমিনে ইসলাম কায়েমে নিজেকে সক্রিয় রাখব ইনশাআল্লাহ।