রাজধানীতে মব জাস্টিস বা গণপিটুনির মতো ঘটনা ঠেকাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে : ডিএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

রাজধানীতে মব জাস্টিস বা গণপিটুনির মতো ঘটনা ঠেকাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেছেন, আমরা কখনোই মব জাস্টিসকে অনুমোদন করি না। গত তিন-চার মাস আগের তুলনায় এখন মব জাস্টিসের ঘটনা অনেক কম।
মঙ্গলবার (২৪ জুন) দুপুরে রাজধানীতে জাইকার কারিগরি সহায়তায় ও ডিএমপির ডিআরএসপি প্রকল্পের আওতায় আয়োজিত ‘সড়ক নিরাপত্তা পোস্টার ও স্লোগান প্রতিযোগিতা’-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।