লড়িবাগ হাই স্কুলের সভাপতি হয়েছেন শরিফুর রহমান

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৬ ঘন্টা আগে

কুমিল্লা বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়ন ঐতিহ্যবাহী লড়িবাগ হাই স্কুলের সভাপতি হয়েছেন শরিফুর রহমান ভূঁইয়া। গত ৬ আগষ্ট কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয় । এলাকাবাসীর পক্ষে কয়েকজন জানান, কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ১নং রাজাপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী “লড়িবাগ হাই স্কুল” এর প্রতিষ্ঠাতা, মরহুম আব্দুল মতিন ভূঁইয়ার সুযোগ্য সন্তান, ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ও লড়িবাগ সোশ্যাল ওয়েলফেয়ার, রাজাপুর ইউনিয়ন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শরিফুর রহমান ভূঁইয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা কর্তৃক লড়িবাগ হাই স্কুলের সভাপতি নির্বাচিত হওয়ায় জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। নবগঠিত কমিটির সভাপতি শরিফুর রহমান ভূঁইয়া বলেন, লড়িবাগ হাই স্কুল। ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের নতুন দায়িত্ব নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা, সামাজিক উন্নয়ন ও জনকল্যাণে তার অভিজ্ঞতা, নেতৃত্ব ও দূরদর্শিতা লড়িবাগ হাই স্কুলকে আরও এগিয়ে নিয়ে যাবো । জনগণের পাশে থেকে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে তার নেতৃত্ব আরও শক্তিশালী হোক, এই প্রত্যাশায় তার সর্বাঙ্গীণ সফলতা কামনা করছি।