লাকসামে মসজিদের টয়লেট থেকে মিলল অজ্ঞাত যুবকের লাশ

লাকসাম প্রতিনিধি ॥
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

লাকসামে উপজেলার একটি মসজিদের টয়লেট থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশের গলায় গামছা পেঁচানো অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২২ মার্চ) বিকালে উপজেলার মুদাফফরগঞ্জ দক্ষিণ ইউনিয়নের শ্রীয়াং গ্রামের দীঘির পশ্চিম পাড় মিয়াজী বাড়ির জামে মসজিদের টয়লেট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শ্রীয়াং গ্রামের মিয়াজি বাড়ীর জামে মসজিদের টয়লেটের ভিতর এক যুবকের গলায় গামছা পেঁচানো অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে সন্ধ্যায় দিকে লাকসাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

মিয়াজি বাড়ীর জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ জানান, মিয়াজি বাড়ীর বাসিন্দা আবদুল হান্নান মসজিদে গিয়ে আসর নামাজের শেষ করেন। পরে আবদুল হান্নানের প্রকৃতির ডাকে সাড়া দিলে তিনি টয়লেট গিয়ে দেখতে পায় যে, এক যুবকের গলায় গামছা পেঁচানো অবস্থায় মরদেহ পড়ে আছে। এ সময় তিন এলাকার লোকজনকে

বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেন। পরে থানায় বিষয়টি অবহিত করেন। তার তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

লাকসাম থানা (ওসি) তদন্ত মনিরুজ্জামান বলেন, মসজিদের টয়লেটে পাওয়া অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধারের কাজে ঘটনার স্থলে আছি, বিস্তারিত পরে জানানো হবে।

এদিকে দিনের বেলায় জনবসতিপূর্ণ এলাকার একটি মসজিদে টয়লেট থেকে মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। ঘটনার নেপথ্যে থাকা অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। পুলিশ জানিয়েছে, যুবকের পরিচয় শনাক্তসহ ঘটনার রহস্য উদঘাটনে কাজ চলছে।