বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের লাকসাম পৌরসভা শাখার ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন লাকসাম পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা, নারী উদ্যোক্তা ও সংগঠক সাইকা মাকসুদ। ব্যক্তিগত জীবনে সাইকা মাকসুদ তিন সন্তানের জননী। তাঁর স্বামী ক্যাপটেন সফিকুল আলম বাহার সৌদি আরবে কর্মরত আছেন। সাইকা মাকসুদ দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ড ও নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করার মাধ্যমে এলাকায় সুনাম অর্জন করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতিতে সম্পৃক্ত হয়ে সাংগঠনিক দক্ষতা, সততা ও নেতৃত্বগুণের কারণে তিনি ধীরে ধীরে নেতাকর্মীদের আস্থাভাজন হয়ে ওঠেন।নির্বাচিত হওয়ার পর সাইকা মাকসুদ বলেন, নারীদের রাজনীতিকে এগিয়ে নিতে এবং বিএনপির তৃণমূল সংগঠনকে পুনরুজ্জীবিত করতে তিনি সক্রিয়ভাবে কাজ করবেন।