লাকসাম প্রেসক্লাবের আহ্বায়ক হলেন মনির আহমেদ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

লাকসাম প্রেসক্লাবের আহবায়ক হলেন দৈনিক দিনকাল লাকসাম উপজেলা প্রতিনিধি মনির আহমেদ। গত ২৮ আগষ্ট বৃহস্পতিবার সিনিয়র সাংবাদিক মশিউর রহমান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেসক্লাবের এক সাধারণ সভায় এই সিদ্ধান্ত গৃহিত হয়। এতে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন লাকসাম বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক তোফায়েল আহমেদ সহ লাকসামে কর্মরত সাংবাদিকরা। আগামীকাল ৩১ আগষ্ট শনিবার নবগঠিত লাকসাম প্রেসক্লাবের প্রথম সভায় সকলের সম্মতিতে আহ্বায়ক কমিটিতে আরও কিছু সদস্য অন্তর্ভুক্ত করে লাকসাম প্রেসক্লাবের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হবে।