{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}
কুমিল্লার লালমাইয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশের প্রস্তুতির অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। মামলায় কুমিল্লা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম. মোস্তফা কামাল ওরফে লোটাস কামালকে ৩৪ নম্বর আসামি, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফ উদ্দিন আহমেদ পাপ্পুকে ৬ নম্বর আসামি এবং লোটাস কামালের মেয়ে নাফিসা কামালকে ৩৫ নম্বর আসামি করা হয়েছে। মামলায় মোট ৩৫ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ৯০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডকে গতিশীল ও উৎসাহিত করার উদ্দেশ্যে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রচার, প্রসার ও প্ররোচনা, বর্তমান সরকারের বিরুদ্ধে উসকানিমূলক কার্যকলাপ এবং দেশের নিরাপত্তা ও জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ আনা হয়েছে। এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় লালমাই থানাধীন বাগমারা উত্তর ইউনিয়নের বাগমারা-মগবাড়ি সড়কের চেঙ্গাহাটা তিন রাস্তার মোড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। এ সময় তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে মিছিল ও সমাবেশে অংশ নেওয়া কয়েকজনকে আটক ও গ্রেপ্তার করা হয় বলে এজাহারে উল্লেখ রয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে একটি ব্যানার, লাঠি ও ইটের টুকরা উদ্ধারের কথাও মামলায় উল্লেখ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনার বিষয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। এই ঘটনায় ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছি। মামলার বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।