শাহরাস্তিতে বন্যায় মৎস্য খামারের ১ কোটি টাকা ক্ষতিগ্রস্থ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

চাঁদপুর জেলার  শাহরাস্তি উপজেলার  সোনাপুর গ্রামে সিরাজ এন্টারপ্রাইজ মৎস্য খামারে   এবারের বন্যায় প্রায়  ১ কোটি টাকা ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানিয়েছেন মৎস্য খামারের সত্বাধিকারী সিরাজুল ইসলাম খোকন।

তিনি জানান,  মৎস্য খামারটি  ৩০ একর জমির উপর প্রতিষ্ঠিত।   দীর্ঘদিন ধরে তিনি এই প্রকল্পে মাছ চাষ করে আসছেন।

গত ২২/০৮/২০২৪ইং তারিখে বন্যার কারণে বাঁধ ভেঙ্গে যাওয়ার কারণে বন্যার পানিতে মৎস্য খামারটি তলিয়ে যায়। ফলে  প্রায় ১ কোটি টাকার মাছ ভেসে যায়। তিনি দু:খ করে  বলেন, এই খামারে আমার ৬০ লক্ষ টাকা ব্যাংক লোন রয়েছে। এখন আমি কিভারে লোন শোধ করব। তিনি  সরকারের কাছে সার্বিক সহযোগিতা চেয়েছেন এই ক্ষতি থেকে পরিত্রান পাওয়ার জন্য।