ভারতে আসার জন্য ভারতীয় ভিসার আবেদন করে তা পেয়ে যান তিনি। হাসিনার সঙ্গে জয়ের দেখা করার বিষয়ে ভারত সরকারের থেকেও সবুজ সংকেত পাওয়ার কথা সূত্র মারফত জানা গেছে। এই ঈদ মিলনে হাসিনাকন্যা পুতুলও যোগ দিয়েছিলেন কিনা তার নিশ্চিত হওয়া যায়নি।পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক ডিরেক্টর হিসেবে ২০২৩ সাল থেকে দিল্লিতে রয়েছেন। তবে হাসিনা ও পুতুল দিল্লিতে থাকলেও তাদের মুখোমুখি দেখা হওয়ার কোনও খবর এখন পর্যন্ত জানা যায়নি।
গত মাসে জয় মার্কিন নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন। অল্প সময়েই নাগরিকত্বের সার্টিফিকেট পেয়ে যান। জানা গেছে, গ্রিন কার্ড একজন ব্যক্তিকে আমেরিকার বাইরে ভ্রমণ করতে দেয় না। সজীব ওয়াজেদ জয়ের আমেরিকার বাইরে ভ্রমণের জন্য পাসপোর্টের প্রয়োজন ছিল। এক আওয়ামী লীগ নেতার মতে, বর্তমান বংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তার বাংলাদেশি পাসপোর্ট বাতিল করার পর বর্তমান পরিস্থিতিতে তাকে মার্কিন পাসপোর্ট নিতে হয়েছে।
সূত্র : মানবজমিন