সবচেয়ে বেশি ভোটার কোন আসনে

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৫ মাস আগে

আগামীকাল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৩০০ আসনে মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এর মধ্যে সবচেয়ে বেশি ভোটার গাজীপুর-২ আসনে। এই আসনটিতে ভোটার ৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন। এ ছাড়া সবচেয়ে কম ভোটার ঝালকাঠি-১ আসনে।

সেখানে ভোটার সংখ্যা ২ লাখ ২৮ হাজার ৪৩১ জন।

এদিকে নারীর ভোটারের তুলনায় প্রায় ২০ লাখের বেশি পুরুষ ভোটার রয়েছেন। ইসির তথ্য অনুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫৪ জন। নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৫ জন।

তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২২০ জন।