সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১১ মাস আগে

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়াল রাজধানীর মগবাজার থেকে গ্রেপ্তার।

বুধবার (২৫ জুন) দুপুর দুইটার দিকে তাকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে ২৩ জুন সন্ধ্যার দিকে সাবেক সিইসি কে এম নুরুল হুদাকে আটক করে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরে উত্তরা-পশ্চিম থানা পুলিশ তাকে হেফাজতে নেয়। রাজধানীর শেরেবাংলা নগর থানায় দায়ের করা বিএনপির মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে।

দায়ের করা মামলায় উল্লিখিত অভিযোগ, ২০১৮ সালের অনুষ্ঠিত ভুয়া জাতীয় নির্বাচনের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।