শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়ে মারা গেছেন জীবনদায়ী এই শিক্ষিকা। গতকাল সোমবার রাতে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
জানা যায়, শিক্ষার্থীদের উদ্ধারের পর নিজেই ঠিকঠাক বের হতে পারেননি মেহেরীন চৌধুরী। ঘটনাস্থলে তাঁর শরীর মারাত্মক দগ্ধ হয়। পরে তাঁকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার মুহূর্তে দ্রুত শিক্ষার্থীদের ক্লাস রুম থেকে বের করে আনেন মেহেরীন চৌধুরী। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
উদ্ধার হওয়া মাইলস্টোনের এক অভিভাবক বলেন, সেনাবাহিনী বলেছে এই শিক্ষিকার কারণে ১৫-২০ জন শিক্ষার্থী বেঁচে গেছে।