কুমিল্লার বুড়িচং উপজেলার আনন্দপুর পশ্চিম পাড়া আব্দুস সালাম (রহ:) জামে মসজিদের নাম নিয়ে বিতর্ক সৃষ্টি করে মিথ্যাচার করেন এলাকার কিছু সুবিধাভোগী।
গত ৭ সেপ্টেম্বর শনিবার এশার নামাজের পরে তাদের এ মিথ্যাচারের প্রতিবাদ জানায় উপস্থিত মুসল্লীরা।
এসময় মুসল্লীরা প্রতিবাদ জানিয়ে বলেন, মসজিদ কারো ব্যক্তির না, মসজিদ হচ্ছে আল্লাহ ঘর। সেই আল্লাহর ঘর নিয়ে এখন কিছু মানুষ ষড়যন্ত্র শুরু করেছে। তারা মসজিদের নাম নিয়ে বিতর্ক সৃষ্টি করে মিথ্যাচার করছে।
এই আনন্দপুর পশ্চিম পাড়ায় আবদুস সালাম ফকির জীবিত থাকা অবস্থায় একটি মসজিদ করতে চেয়েছিলেন কিন্তু করে যেতে পারেন নাই। এর আগেই তিনি ইন্তেকাল করেন। পরে ২০০৩ সালে এলাকার কিছু লোক মসজিদ করার জন্য আবার উদ্যোগ নেয়। এখানে সালাম ফকিরের একটি মাজারও রয়েছে। মাজারের পাশে আবদুস সালাম ফকিরের বোন সাংবাদিক গাজী জাহাঙ্গীর আলম জাবিরের আম্মা মরহুমা জহুরা খাতুনের ৬ শতক জায়গা ছিলো। সেই জায়গার জন্য এলাকাবাসী দফায় দফায় জহুরা খাতুনের সাথে কথা বলেন। এক পর্যায়ে তিনি জায়গা দিতে রাজি হয়। সেই জায়গায় আবদুস সালাম (রহ:) জামে মসজিদের নামে দলিল করা হয়। যার দলিল নাম্বার ৪৪৯৬।
পরবর্তীতে মুসল্লী বৃদ্ধি পাওয়ায় মসজিদ বড় করতে এলাকাবাসী সম্মতি দেন। তখন পশ্চিম পাশে থাকা আব্দুস সালাম ফকিরের মেয়ে হালিমা আক্তারের ২২ শতক জায়গা ক্রয় করতে যোগাযোগ করেন। কিন্তু তিনি সে জায়গা বিক্রি করতে রাজি হননি। উল্লেখ্য,সেই জায়গায় বাড়ি করার চিন্তা ছিল।পরে সকলের অনুরোধে এক পর্যায়ে সে শর্ত সাপেক্ষে জায়গা দিতে (বিক্রি) করতে সম্মত হয়।
এ সময় বক্তব্য রাখেন, বর্তমান কমিটির আহ্বায়ক মোঃ আলী মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মাও. মো. মুমিনুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মোঃ হোসেন, সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, মুসল্লি মো. আয়েত আলী, সাবেক ইমাম মাও.মো. গোলাম হাসান সহ আরো অনেকে।