এখনো শেখ হাসিনার দোসররা বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করছেন

সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিক মুশফিক-
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

বিগত সরকারের মানবাধিকার লঙ্ঘন, নির্বাচনে জালিয়াতি ও কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার বিরুদ্ধে বিদেশে যারা সোচ্চার ছিলেন তাদের মধ্যে অন্যতম সাংবাদিক মুশফিক। দীর্ঘ ৯ বছর পর বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দেশে ফেরেন। দেশের মাটিতে পা দিয়েই আবেগাপ্লুত হয়ে পড়েন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে সিজদা দিতে দেখা যায়। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে তার সংবর্ধনার আয়োজন করা হয়। সেখানে পুরনো বন্ধু, সহকর্মী ও ভক্তদের ফুলেল শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত হন।

অনুষ্ঠানে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মুশফিককে গণতন্ত্রের সত্যিকারের নায়ক উল্লেখ করে তিনি বলেন, মুশফিক আমাদের কাছে, এই দেশের মানুষ ও গণতন্ত্রকামী মানুষের কাছে হিরো হিসেবে থাকবেন। আমরা যখন কথা বলতে পারিনি, তখন মুশফিক আমেরিকা এবং ইউরোপে বাংলাদেশের গণতন্ত্রের মুখপাত্রের দায়িত্ব পালন করেছিলেন। এমন সন্তান বাংলার ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার।