জানা যায়,, গত সপ্তাহে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া মেট্রো রেল স্টেশনে মেরামতের কাজ শুরু হয়।
জানা যায়,, গত সপ্তাহে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া মেট্রো রেল স্টেশনে মেরামতের কাজ শুরু হয়।
ডিএমটিসিএলের নতুন ব্যবস্থাপনা আবদুর রউফ বলেন, ‘কাজীপাড়া স্টেশন চালুর বিষয়ে গতকাল শুক্রবার ও আজ শনিবার আমিসহ কারিগরি দল ও জাপানি পরামর্শক কাজ করেছি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সরকারের বল প্রয়োগের ফলে হতাহতের ঘটনা ঘটে। এর জেরে বিক্ষুব্ধ জনতা ঢাকার মিরপুর-১০ নম্বর গোলচত্বরের পুলিশ বক্সে গত ১৮ জুলাই অগ্নিসংযোগ করে। ওই দিন বিকেল ৫টায় মেট্রো রেলের চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর পরদিন মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর করা হয়।
এরপর ২৭ জুলাই তৎকালীন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেছিলেন, ‘মেট্রো রেলের কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশন ধ্বংসপ্রাপ্ত।’
মেট্রো রেলের এই দুই স্টেশন এক বছরেও যন্ত্রপাতি এনে সচল করা সম্ভব হবে না বলেও দাবি করেন ওবায়দুল কাদের।