কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু

কুবি প্রতিনিধি।।
প্রকাশ: ১ বছর আগে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সমন্বিত গুচ্ছ পর্যায়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম আজ রবিবার শুরু হয়েছে। যা আগামী ২৪ অক্টোবর পর্যন্ত চলবে।

গতকাল (১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো: মজিবুর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

মজিবুর রহমান মজুমদার বলেন, “চূড়ান্ত ভর্তি কার্যক্রম রবিবার শুরু হবে। যা ২৪ তারিখ পর্যন্ত চলবে। ব্যাংকে নির্ধারিত টাকা জমা দিয়ে প্রত্যেকের স্ব স্ব বিভাগেই ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবে।”

কোটায় ভর্তি প্রসঙ্গে তিনি বলেন, “কোটার ফলাফল প্রকাশিত হয়ে গেছে। ফলে স্বাভাবিক শিক্ষার্থীদের সাথেই তাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে।”

উল্লেখ্য, আগামী ২৭ অক্টোবর থেকে শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে।