স্বেচ্ছাসেবক_লীগ কুমিল্লা দক্ষিণ জেলার সমাজ কল্যাণ সম্পাদক শিপন গ্রেফতার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

বাংলাদেশ_আওয়ামী_স্বেচ্ছাসেবক_লীগ কুমিল্লা দক্ষিণ জেলার সমাজ কল্যাণ সম্পাদক মো. ইব্রাহিম খলিল শিপনকে আজ শনিবার সন্ধ্যায় আদর্শ সদর উপজেলার কালিরবাজার এলাকা থেকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন এ কথা নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত স্বেচ্ছাসেবকলীগ নেতা শিপন কালির বাজার ইউনিয়নের ধনোয়াখোলা গ্রামের আবদুস সামাদ মেম্বারের ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। সে এখন ডিবি হেফাজতে রয়েছে। কাল রোববার তাকে আদালতে নেয়া হবে বলে ডিবির একটি সূত্র জানিয়েছে।