কলকাতা হাই কমিশনের প্রথম সচিব হলেন কুমিল্লা বিতর্ক পরিষদের চয়ন

কুমিল্লা বিতর্ক পরিষদের অভিনন্দন
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

কুমিল্লার দেবিদ্বারের কৃতি সন্তান , ঢাকা বিশ^বিদ্যালয়ের মেধাবী ছাত্র ও কুমিল্লা বিতর্ক পরিষদের সদস্য মো. তারিকুল ইসলাম ভূঁইয়া (চয়ন) বাংলাদেশ উপ-হাইকমিশন,কলকাতা , ভারত মিশনের প্রেস উইংয়ের প্রথম সচিব( প্রেস) পদে এক বছরের জন্য চুক্তি ভিত্তিক নিয়োগ পেয়েছেন। গত ৬ নভেম্বর ২০২৪ রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রনালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপ সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা যায়।

মো. তারিকুল ইসলাম ভূঁইয়া (চয়ন) কুমিল্লার দেবিদ্বারের হোসাইনপুর(চরবাকর) গ্রামে ১৯৮৭ সালের ১ জানুয়ারি জন্ম গ্রহন করেন। তার পিতা মৃত আবদুর রাজ্জাক ভূঁইয়া ও মাতা পারভীন আক্তার। তিনি ঢাকা বিশ^বিদ্যালয় থেকে ইআইইআর বিভাগ থেকে কৃতিত্বের সাথে অনার্স ও মাষ্টার্স সম্পন্ন করেন। চয়ন দীর্ঘ দিন দৈনিক মানবজমিনে সিনিয়র  রিপোর্টার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি দেশ বিদেশের বিভিন্ন পত্র পত্রিকায় সমসাময়িক বিষয়ের উপর কলাম লিখে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন।

কুমিল্লা জিলা স্কুল থেকে এস এস সি পাস করা মো. তারিকুল ইসলাম ভূঁইয়া (চয়ন) স্কুল জীবন থেকেই কুমিল্লা বিতর্ক পরিষদের একজন সক্রিয় সদস্য ছিলেন।

অভিনন্দন :
কুমিল্লা বিতর্ক পরিষদের সদস্য মো. তারিকুল ইসলাম ভূঁইয়া (চয়ন) বাংলাদেশ উপ-হাইকমিশন,কলকাতা , ভারত মিশনের প্রেস উইংয়ের প্রথম সচিব( প্রেস) পদে নিয়োগ পাওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন কুমিল্লা বিতর্ক পরিষদের সভাপতি শাহাজাদা এমরান ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাসুম।