এর আগে, গতকাল দেশের ৬ বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছিল আবহাওয়া অফিস। বলা হয়, বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে ভারী বৃষ্টিপাতে সৃষ্টি হতে পারে জলাবদ্ধতা।
এছাড়া অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন ও কক্সবাজার জেলার পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। দেশের চার সমুদ্র বন্দরেও দেয়া হয়েছে তিন নম্বর সতর্ক সংকেত।
শেষ সপ্তাহের দিকে এসে বৃষ্টি প্রবণতা বাড়তে থাকে। এরই মধ্যে আবার সাগরে লঘুচাপ দেখা দেয়। লঘুচাপটি এখন নিম্নচাপে পরিণত হলেও এ থেকে ঘূর্ণিঝড়ের কোনো আশঙ্কা নেই বলেই জানিয়েছেন আবহাওয়াবিদেরা।
এছাড়াও আজ বৃহস্পতিবার খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্রগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে ঘণ্টায় ৬০-৮০ কি.মি. বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। অন্যান্য অঞ্চলসমূহের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।