এর আগে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে জমা দেয় প্রসিকিউশন। শেখ হাসিনার বিরুদ্ধে সাড়ে ৮ হাজার পৃষ্ঠার অভিযোগপত্র ট্রাইব্যুনালে জমা দেয়া হয়। তার বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে।
ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আজ রোববার দুপুর ১২ টার পর ট্রাইব্যুনালে অভিযোগ দাখিলের ব্যাপারে সূচনা বক্তব্য দেন। এরপর ট্রাইব্যুনালে অভিযোগ পড়ে শোনানো হয়। এটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।