বিএনপি নেতা  বুলু ও দুদুকে সতর্কীকরণ নোটিশ দিল বিএনপি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১২ মাস আগে

অসংলগ্ন বক্তব্যের দায়ে দলের ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু ও শামসুজ্জামানকে (দুদু) সতর্ক করে নোটিশ দিয়েছে বিএনপি। আজ বৃহস্পতিবার রাতে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে এ দুই নেতাকে নোটিশ দেওয়া হয়। দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে তাঁদের এই নোটিশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

গত ২০ মে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে ‘প্রতিহিংসার রাজনীতি গণতন্ত্র সুশাসন: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহর এক বক্তব্যের প্রতিক্রিয়া জানান।

এ ছাড়া দুই দিন ধরে সামাজিক যোগোযোগমাধ্যমে ভেসে বেড়াচ্ছে বিএনপির আরেক ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলুর একটি বক্তব্য। একটি অনুষ্ঠানে তাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ধর্মবিশ্বাস নিয়ে প্রশ্ন তুলতে শোনা যাচ্ছে।