গতকাল মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেন, ‘বুধবার সকালে খসরু ভাই লন্ডনের উদ্দেশে রওনা দেবেন। সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুষ্ঠেয় বৈঠকে যোগ দেবেন।’
এ বিষয় সম্পর্কে জানার জন্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে ফোন করা হলেও তিনি ধরেননি। তবে আমীর খসরুর ব্যক্তিগত সহকারী মোহাম্মদ সেলিম বলেন, ‘স্যার বুধবার লন্ডনে যাচ্ছেন।’
উল্লেখ্য, মঙ্গলবার ঢাকায় মির্জা ফখরুল জানান, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক টার্নিং পয়েন্ট হতে পারে। এই বৈঠকের মাধ্যমে রাজনৈতিক সংকট কাটবে বলে আশাবাদী বিএনপি।