বুধবার (১১ জুন) সকাল ৭টার দিকে উপজেলার দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কের মিরকামারী মুন্নার মোড় এলাকায় সড়কের পাশে মোটরসাইকেল থামিয়ে লিচু কেনার সময় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকার ৭টার দিকে মুন্নার মোড়ে সড়কের পাশে লিচু বিক্রি করছিলেন আনিসুর রহমান। এসময় স্ত্রী-সন্তান নিয়ে কুষ্টিয়া থেকে পাবনা যাওয়ার পথে সড়কের পাশে মোটরসাইকেল থামিয়ে লিচু দরদাম করছিলেন মফিজুল ইসলাম। এসময় দ্রুত গতির একটি কাভার্ডভ্যান চারজনকে চাপা দিয়ে চলে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আহতদের উদ্ধার করে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লিচু বিক্রেতা আনিসুর রহমান এবং মোটরসাইকেল আরোহী সুবর্ণা খাতুন ও পূর্ণতাকে মৃত ঘোষণা করেন। আহত মোটরসাইকেল চালক মফিজুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন।