দেশে হঠাৎ লাফ দিয়ে বেড়েছে ডেঙ্গু সংক্রমণ:একদিনে  হাসপাতালে ২৮৮ রোগী, ২৬১ জনই বরিশালের

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

দেশে হঠাৎ লাফ দিয়ে বেড়েছে ডেঙ্গু সংক্রমণ। বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৮৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২৬১ জনই বরিশালের বাসিন্দা। তবে, এ সময় নতুন করে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।