স্বপ্নার শাশুড়ি ফিরোজা বেগম বলেন, আমার দেবর আব্দুল কুদ্দুস মোল্লার ঘরে রান্নার ধোঁয়া ঢুকেছে বলে তিনি প্রথমে গালাগালি করেন। একপর্যায়ে বুধবার বিকালে আমার ছেলের বৌয়ের গায়ে গরম পানি ছিটিয়ে তাকে ঝলসে দেন। সে এমন অমানবিক কাজ করতে পারবে আমরা ভাবতেও পারিনি।
ওই গৃহবধূর ভগিনীপতি জসিম উদ্দিন সবুজ বলেন, ভাত রান্না ও গরুর জন্য পানি গরম করছিলেন স্বপ্না। তখন চুলার ধোঁয়া তার বসতঘরে যাওয়ার অভিযোগ করে কুদ্দুস মোল্লা গালমন্দ করতে থাকেন। প্রতিবাদ করায় তিনি এসে চুলায় বসানো গরম পানি স্বপ্নার শরীরে ঢেলে দেন। চিৎকার শুনে প্রতিবেশীরা এসে গুরুতর অবস্থায় তাকে দেবিদ্বার উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় পাঠান।
বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান, খবর পেয়ে রাতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়দের কাছ থেকে বিষয়টি শুনেছি। ভিকটিমের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।