পোস্টের ট্রাম্প আরও বলেন, ‘দয়া করে কেউ যুদ্ধবিরতি লঙ্ঘন করবেন না! ইরান ও ইসরায়েলের গণমাধ্যম যুদ্ধবিরতি কার্যকরের কথা ঘোষণা দিলেও দেশটির কেউ আনুষ্ঠানিকভাবে ট্রাম্পের চুক্তির তথ্য নিশ্চিত করেনি।
এদিকে মঙ্গলবার ভোর থেকে দুই দেশ পাল্টাপাল্টি হামলা চালায়। আল জাজিরা বলছে, ইরান এক ঘণ্টার মধ্যে ইসরায়েলজুড়ে ছয় দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। মঙ্গলবার ইসরায়েলে কয়েক দফায় ক্ষেপণাস্ত্র হামলায় মৃতের সংখ্যা বেড়ে চার জনে দাঁড়িয়েছে।
ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বিয়েরশেবা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এই নিহতের খবর পাওয়া গেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসির অ্যারাবিক সার্ভিস।
এদিকে, ইসরায়েলি অ্যাম্বুলেন্স সার্ভিস ইরানের হামলার প্রভাব সম্পর্কে সম্প্রতি একটি আপডেট দিয়েছে। তারা বলছে, এখন পর্যন্ত চারজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে ও ২২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা মাঝারি এবং ২০ জনের অবস্থা সামান্য।
