চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় ফেল করেছে ৬ লাখ ৬৬০ শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১০ মাস আগে

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় ৬ লাখ ৬৬০ জন শিক্ষার্থী ফেল করেছে। এর মধ্যে ৩ লাখ ২৪ হাজার ৭১৬ জন ছাত্র এবং ২ লাখ ৭৫ হাজার ৯৪৪ জন ছাত্রী রয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ঢাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দকার এহসানুল কবির।

এ বছরের প্রাপ্ত ফলাফল অনুযায়ী, মোট পাস করেছে ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন। আর পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৯ লাখ ৪ হাজার ৮৬ জন।