ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুই  শিক্ষককে গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৯ মাস আগে

অপরাহ্বন্ধুকে নিয়ে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুই ভারতীয় শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি বেঙ্গালুরু শহরের। পদার্থ বিজ্ঞানের প্রভাষক নরেন্দ্র, জীববিদ্যার প্রভাষক সন্দীপ ও তাদের বন্ধু অনুপ মিলে ওই শিক্ষার্থীকে ধর্ষণ করেছে। উল্লেখ্য, নরেন্দ্র ও সন্দীপ একটি বেসরকারি কলেজের প্রভাষক। ভুক্তভোগী একই কলেজের ছাত্রী। পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, নরেন্দ্র প্রথমে ওই শিক্ষার্থীকে একাডেমিক নোট দেয়ার কথা বলে তার সঙ্গে যোগাযোগ শুরু করে। এরপর তাদের মধ্যে বন্ধুত্ব হয়। পরবর্তীতে ওই ছাত্রীকে বন্ধু অনুপের কক্ষে ডাকে এবং ধর্ষণ করে নরেন্দ্র। এ বিষয়ে কাউকে কিছু বললে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে তাকে হুমকি দেয় সে। এর কিছুদিন পর ওই ছাত্রীকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেয় জীববিদ্যা প্রভাষক সন্দীপ। রাজি না হওয়ায় নরেন্দ্রর সঙ্গে তার অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকি দেয় সে। এরপর অনুপের বাড়িতে ওই ছাত্রীকে ধর্ষণ করে সন্দীপ। একইভাবে হুমকি দিয়ে ভুক্তভোগী শিক্ষার্থীকে ধর্ষণ করে নরেন্দ্র ও সন্দীপের বন্ধু অনুপ। সে ওই শিক্ষার্থীকে তার কক্ষে প্রবেশ করার সিসিটিভি ফুটেজ দেখিয়ে হুমকি দেয়। পরবর্তীতে ওই ছাত্রীর পিতা-মাতা যখন বেঙ্গালুরুতে মেয়েকে দেখতে আসেন তখন তাদেরকে এ বিষয়ে অবগত করে সে। এরপর তারা মারাথালি পুলিশ স্টেশনে একটি মামলা করে। এর পরিপ্রেক্ষিতে ওই দুই শিক্ষক ও তাদের বন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে।

সূত্র:এনডিটিভি