ঢাকায় সমাবেশে যাওয়ার পথে  উপজেলা জামায়াতের আমির সড়ক দুর্ঘটনায় নিহত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১০ মাস আগে

খুলনার দাকোপ উপজেলা জামায়াতের আমির আবু সাইদ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে ঢাকায় জামায়াতের জাতীয় সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় এ দুর্ঘটনা ঘটে। তিনি দাকোপের চালনা বিল্লালিয়া মাদ্রাসা মসজিদের ইমাম ও একই মাদ্রাসার শিক্ষক ছিলেন।