নিহত ২৭ জনের মধ্যে ২৫ জন শিশু – প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৯ মাস আগে

মঙ্গলবার (২২ জুলাই) সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

নিহত বাকি দুইজনের মধ্যে একজন পাইলট, অপরজন শিক্ষিকা বলে জানান তিনি।

চিকিৎসার সব রকমের প্রস্তুতি আমাদের আছে জানিয়ে অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেন, দুর্ঘটনায় আহত হয়ে এখন পর্যন্ত ৭৮ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

বার্ন ইউনিটে দুইজন ভেন্টিলেশনে আছে বলেও জানান তিনি।