ভারতে পালিয়ে যাওয়ার সময় ইমিগ্রেশনে আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১০ মাস আগে

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহসভাপতি আব্দুস সামাদ আজাদ বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে আটক হয়েছেন। তার বিরুদ্ধে সাতটি মামলার তথ্য উঠে আসায় ভারতে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। গতকাল বুধবার সকাল ১০টায় তিনি মেডিক্যাল ভিসা নিয়ে ভারতে প্রবেশের জন্য বেনাপোল ইমিগ্রেশনে যান। সেখানে পাসপোর্ট যাচাইয়ের সময় ইমিগ্রেশন কর্তৃপক্ষের ডাটাবেজে তার বিরুদ্ধে একাধিক মামলা থাকার তথ্য মেলে।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ হোসাইন মুন্সী জানান, ‘মৌলভীবাজার মডেল থানা থেকে তথ্য পাওয়ার পরই ইমিগ্রেশনে সামাদের পাসপোর্ট যাচাই করা হয়। তার বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় সাতটি মামলা থাকায় তাকে আটক করা হয়। সংশ্লিষ্ট থানাগুলোকে অবহিত করা হয়েছে।’

মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুব রহমান জানান, ‘সামাদ পলাতক ছিলেন এবং ভারতে পালানোর চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আগেই বেনাপোল চেকপোস্টে সতর্কতা জারি করা হয়েছিল।’

বেনাপোল পোর্ট থানার ওসি মো. রাসেল মিয়া জানান, ‘বর্তমানে সামাদ পোর্ট থানার হেফাজতে রয়েছেন এবং তাকে মৌলভীবাজার থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।