শিশুসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় শিশুসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১০ মাস আগে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় শিশুসহ অটোরিকশার তিন যাত্রীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলাবার দুপুর ২টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ ভায়া ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কের মৌসুমী তেলের পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।  নিহতরা হলেন—গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের জাঙ্গালপাড়া গ্রামের সিরাজুল ইসলামের পুত্র ও পিয়ারাপুর মাদরাসার শিক্ষক জাহিদুল ইসলাম (৫৫), একই ইউনিয়নের চাপড়াপাড়া গ্রামের গনী মন্ডলের পুত্র নুরুন্নবী মন্ডল (৫০) ও সবুজ মিয়ার ১৯ মাসের শিশু কন্যা সায়মা। এ ঘটনায় আরও পাঁচ যাত্রী গুরুতর আহত হয়। আহতদের আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতরা সকলেই অটোরিকশার যাত্রী। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফ্ফর হোসেন ৩ জন নিহত হওয়ার বিষটি নিশ্চিত করে জানান, ট্রাকটি আটক করে থানায় আনা হয়েছে।